শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন নয়: পরিবেশ উপদেষ্টা

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা নয়। তাদের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত হওয়াদের উদ্দেশে বিদ্যুৎ অপচয় রোধে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করবো? প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে অনুষ্ঠান করবো।

তিনি আরও বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার স্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। এজন্য পলিথিন ব্যবহার বন্ধে সকলের এগিয়ে আসার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনসহ অনেকে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন নয়: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪