শিরোনাম :
রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় তিন ভাইয়ের পর আরেকজনের মৃত্যু

মাদারীপুরে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১০ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইসহ চারজন মারা গেলেন।

নিহত তাজেল হাওলাদার খোয়াজপুর এলাকার আজিজুল হাওলাদারের ছেলে। এর আগে গত ৮ মার্চ নিহত হয় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার, আতাউর সরদার ও তাদের চাচাতো ভাই মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার ও প্রতিবেশী বিএনপিনেতা শাজাহান খানের লোকজনের সঙ্গে। এরই জেরে গত ৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের ভেতর একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ সরদার। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ঢামেক হাসপাতালে মারা যান তাজেল হাওলাদার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘তার (তাজেল) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় তিন ভাইয়ের পর আরেকজনের মৃত্যু

আপডেট সময় ১২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫