শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

ঢাবিতে যান চলাচলে নিয়ন্ত্রন

"বিশ্ববিদ্যালয় একটি জনপরিসর; মানুষের যাতে কখনো মনে না হয় যে- এটা বিশ্ববিদ্যালয় বলে এখানে প্রবেশ করা যাবে না,” বলছেন ছাত্র জোটের সমন্বয়ক সালমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষালয়টির প্রক্টর দপ্তর।

শনিবার এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

‘শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে’ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস করতে আসে এবং এখানে দুটি স্কুল ও কিছু ব্যাংক থাকায় সকালে দাপ্তরিক কাজেই মানুষ ক্যাম্পাসে আসে।

“কিন্তু বিকালের দিকে হ্যাংআউটের উদ্দেশ্যেই ক্যাম্পাসে মানুষ বেশি আসে। সেটাকে নিয়ন্ত্রণ করার লক্ষেই এই সময় সীমা নির্ধারণ করা হয়েছে। এতে বিকাল বেলায় যে ভিড় দেখা যায়, সে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে তিনি বলেন, “সাবেক শিক্ষার্থীদেরকে কার্ড করে দেওয়া হবে। এই প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জনপরিসর; মানুষের যাতে কখনো মনে না হয় যে- এটা বিশ্ববিদ্যালয় বলে এখানে প্রবেশ করা যাবে না।

“তবে ভারী যানবাহন ক্যাম্পাস এলাকায় প্রবেশ নিষিদ্ধ হোক- এমনটাই আমরা চাই।”

এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। প্রবেশপথগুলো হলো- শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: বিদ্যুৎ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাবিতে যান চলাচলে নিয়ন্ত্রন

আপডেট সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪