শিরোনাম :
৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

আটোয়ারীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার ( ২৩ জুন) কর্মসুচিগুলো পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ, আটোয়ারী উপজেলা শাখা কার্যালয়ে আওয়ামী লীগের ইতিহাস- ঐতিহ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজ গার্ডেনে প্রতিষ্ঠার পর থেকে নানা লড়াই, সংগ্রাম,চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটি ৭৬ বছরে পা দিলো। আওয়ামী লীগ দেশের অন্যতম পুরোনো, অসাম্প্রদায়িক, সর্ববৃহৎ ও বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথকভাবে আরো একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধুর একই প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটোয়ারী বিএম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় ১০:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪