শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল দেশব্যাপি স্কাউট দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ বাংলাদেশ স্কাউট দিবস’ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ স্কাউটস দিবসের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্ন করা ছিল উল্লেখযোগ্য।

সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এস.এম ফুয়াদ বলেন, স্কাউটিং হলো এমন একটি আন্দোলন, যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। যে শিক্ষার ফলে ছেলে ও মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ন, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের পেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট , স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরনে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানা এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করার আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫