শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

রংপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন; গর্ভপাত, মামলা তুলে নেয়ার হুমকি 

রংপুরের পীরগাছায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মম নির্যাতন করে গর্ভপাত করিয়েছে পাষণ্ড স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন।  এ ঘটনায় মামলার দেড় মাস পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে।  গৃহবধূ বাদী হয়ে মামলা করায় মামলা তুলে নেয়ার হুমকি আসামির পরিবারের। 
গত ৯ ই এপ্রিল পীরগাছা থানায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় শঙ্কায় ভুক্তভোগীে পরিবার।
এলাকাবাসী জানায়, ঘটনার দিন গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এসে উদ্ধার করে। পরে প্রচন্ড ব্যাথা অনুভব করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেয়৷
তার উপর  অমানবিক নির্যাতন ও পেটের সন্তান  গর্ভাপাতের ঘটনায় পীরগাছা থানায় বাদি হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।  আসামিরা হলেন স্বামী- শাহ্ মোঃ আরিফুর রহমান সবুজ, শশুর- শাহ্ মোঃ শাখাওয়াত হোসেন, শাশুড়ি মোছাঃ আঞ্জুমান আরা বেগম ও দেবর শাহ্ মোঃ আশিকুর রহমান। অভিযুক্ত আরিফুর রহমান সবুজ এনআরবিসি ব্যাংকে কর্মরত আছেন। তার বাবা পাওটানা ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক।
মামলা ও পারিবারিক সুত্রে জানাযায়, উপজেলার ছাওলা ইউনিয়নের আদম কুটির পাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক  শাহ- মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে আরফিুর রহমান সবুজের সাথে রংপুর মহানগরীর কেরানীর হাট বিন্যাটারি এলাকার মহুবার রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ২০১৮ সালে সবুজ  বাড়ি থেকে পালিয়ে নিয়ে বিয়ে করেন মহুবার রহমানের মেয়েকে৷ পরে বিষয়টি উভয়ের পরিবার দীর্ঘদিন পর মেনে নিয়ে পূনরায় ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানায়, আমার বিয়ের পর থেকেই আমার স্বামী ও শশুর- শাশুড়ি পাঁচলক্ষ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দেয়৷ আমি ও আমার পরিবার দিতে অস্বীকার করলে তারা প্রতিনিয়ত মারধর করে। আমাকে হুমকি দেয় যে আমি বাপের বাড়ি থেকে টাকা না নিয়ে আসা পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারবো না।
ওই গৃহবধূ আরও বলে, আমি যাতে গর্ভধারন না করি এজন্য আমার স্বামী বিভিন্ন সময় মারধর করে আমাকে জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবন করাতে বাধ্য করতো। একপর্যায়ে আমি চারমাসের অন্তঃসত্তা হলে আমাকে বেধড়ক মারধর করে গর্ভের সন্তান নষ্ট করার ওষুধ খাওয়ায়।
এ দিকে পীরগাছা থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় মামলার তদন্ত কর্মকর্তা নুর আলম বলেন, আসামিরা পলাতক।  আসামি ধরতে চেষ্টা চলছে।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার ( সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী বলেন, তদন্ত চলমান আছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রংপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন; গর্ভপাত, মামলা তুলে নেয়ার হুমকি 

আপডেট সময় ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫