ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অংশ নেন রানীশংকৈল সার্কেল সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস এবং সহকারী পুলিশ সুপার সহধর্মিণী সুকন্যা দাস পূজা সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
রানীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
-
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি - আপডেট সময় ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- 130
এসময় সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ বলেন উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রচুর পরিমাণে শীত ও ঠান্ডা এই সময়টাতে এই অঞ্চলের মানুষের বেশ কষ্ট হয় । হাড়কাঁপানো এই শীতে উওরবঙ্গের নিম্ন আয়ের মানুষের এই কষ্ট যেন শেষ হওয়ার নয়, শীতের এই কষ্ট সামান্য ভাগ করে নিতে, উষ্ণতা ও ভালবাসার পরশ পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক স্বল্প পরিসরে কম্বল বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে ,আমি সমাজের সকল বিত্তবান মানুষকে সমাজের ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি ।
এসময় উপজেলার মিনি স্টেডিয়ামে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়, শীতবস্ত্র পেয়ে অনেক আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ


























