শিরোনাম :
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরে সংঘর্ষ, আন্দোলনের মধ্যে শ্রমিকের মৃত্যু মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসে ট্রাম্পের আধিপত্যে ভাঙন এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ

তাড়াশে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে  আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের আগপুকুড় পাড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০ বছর যাবৎ এই পুকুরটি মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে। সম্প্রতি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের চাচাত ভাই ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নানের সহযোগীতায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকর আলী  ভুট্রর নেতৃত্বে জন্তিহার গ্রামের  মো: নুরুল ইসলাম , মো: জহুরুল ইসলাম, আরিফুল ইসলাম ও জুয়েল রানা পুকুরটি দখল করে।
মানববন্ধনে মসজিদের পক্ষে অংশ নিয়ে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য ওস্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ, শামিম হোসেন, নাজমা খাতুন, মোছা: মাজেদা বেগম বলেন, এই গ্রামে ৩টি সরকারি খাস পুকুর আছে। তার মধ্যে প্রায় ৪০ বছর ধরে ২টি পুকুর জন্তিহার উত্তরপাড়া জামে মসজিদ ভোগদখল করে আসছে।
তারা আরো জানান, আগপুকুরটি উপজেলা ভুমি অফিস থেকে প্রতি বছর লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্ত গত কয়েকদিন আগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকর আলী  ভুট্র গং পুকুরটি দখল নেয়। এতে বাধা দিলে নিরীহ এলাকাবাসীকে হুমকী ধামকি দেয়। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা পুকুরটি মসজিদের দখলে রাখা ও নিরীহ এলাকাবাসীকে হয়রানী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তাড়াশে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ

আপডেট সময় ০৪:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪