ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় এনসিপি নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাবনার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে।

আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা বিস্মিত হয়েছি। তাকে দ্রুত মুক্তিরও দাবি করেন তিনি।

মুহাম্মাদ আসাদুল্লাহ এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেন তিনি।

পুলিশ জানায়, ২০২৪ সালের জামালপুর জেলার এক ব্যক্তির চেক ডিজঅনারের মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, সে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাবনায় এনসিপি নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬