শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

শাহজাদপুরে কিশোরী-মহিলাদের মাঝে উপকরণ বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরীদের মধ্যে সাইকেল, বেঞ্চ ও হুইলচেয়ার এবং দুস্থ মহিলাদের মধ্যে সেলাই ও ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী তুলে দেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এ. এ. মুহিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী কিশোরীদের বিদ্যালয়গামী পথ সহজ করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা দিতে সাইকেল ও হুইলচেয়ার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দুস্থ ও অসহায় মহিলাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন ও ভেন্ডিং মেশিন, যা দিয়ে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এ. এ. মুহিত বলেন, নারী ও কিশোরীদের আত্মনির্ভরশীল করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিত এবং উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ কিশোরীদের শিক্ষাজীবনে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে, তেমনি দুস্থ মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বনের পথও সুগম করবে। উপকারভোগীদের অনেকেই এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শাহজাদপুরে কিশোরী-মহিলাদের মাঝে উপকরণ বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬