শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মাহমুদউল্লাহর বিদায় , জানা গেল অবসরের দিনক্ষণ

২০২১ সালে অনেকটা নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বতর্মানে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে খেলছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে, এবার আর কোনো নাটকীয়তা নয়, আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহমুদউল্লাহ আগামীকাল বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিদায় বলবেন এই ফরম্যাটকে। জানিয়ে দেবেন, চলতি সিরিজই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। তার মানে সব ঠিক থাকলে মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে।

সেই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত সিরিজেই যে টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ, সেই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া। এমনকি এই বিষয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির শীর্ষ কর্তাদের আগেই জানিয়েছেন তিনি। আর বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অবশ্য লম্বা সময় টি-টোয়েন্টি থেকে বিরতিতে ছিলেন মাহমুদউল্লাহ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফলে স্বাভাবিকভাবেই এই ফরম্যাটে তার ভবিষ্যত নিয়ে ওঠে প্রশ্ন। এমনকি ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।

মাহমুদউল্লাহ যে অবসর নেবেন, সেই ইঙ্গিত সিরিজ শুরুর আগেই দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের। এরপর থেকে এখন অব্দি বাংলাদেশের হয়ে ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২৩৯৫ রান।

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন, মুখ খুললেন শান্ত

সাকিব-শিশিরের ব্যাংক হিসাব তলব

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাহমুদউল্লাহর বিদায় , জানা গেল অবসরের দিনক্ষণ

আপডেট সময় ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪