শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

একতারা বিজয় উৎসব সম্মাননা পদকে ভূষিত মোস্তাফিজ আমিন

চলতি বছরের একতারা ফাউন্ডেশন কর্তৃক “একতারা বিজয় উৎসব সম্মাননা” পদকে ভূষিত হলেন সাংবাদিক মোস্তাফিজ আমিন। তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করে সংগঠনটি।

আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি, লায়ন সাইফুল আলম সোহেল।

সংগঠনটি ২০০০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছে। চলতি বছর মোস্তাফিজ আমিন সহ দেশের বিভিন্ন এলাকার মোট ৭জন গুণীজনকে এই সম্মাননা প্রদান করেছেন। তাঁরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ মো. গিয়াস উদ্দিন, কবি ও ছড়াকার মহসিনুল হক খন্দকার, পরিবেশ রক্ষাকর্মী মো. হোসাইন, নারী উদ্যোক্তা মিসেস তাজমিনা আক্তার ও হামিদা পারভীন।

নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক সবুজ পাহাড় অনার্স কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বনসাই শিল্পী কে.এম.সবুজ, নারী উদ্যোক্তা বাংলাদেশ’র প্রেসিডেন্ট রূপা আহমেদ, শিল্পপতি মো. নাসিমুল ইসলাম নাসিম, কণ্ঠশিল্পী রবিন আহমেদ ও যৌতুক বিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম সৈনিক জুম্মা খান নিয়াজী।

মোস্তাফিজ আমিন দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র ভৈরবের স্টাফ রিপোর্টার। অগ্রসর পাঠকদের দৈনিক “দেশরূপান্তর”এর ভৈরব প্রতিনিধি।

১৯৯১ সালে স্থানীয় পত্রিকা সাপ্তাহিক গৃহকোণের মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মোস্তাফিজ আমিন কাজ করেছেন পাক্ষিক ভৈরব, সাপ্তাহিক মফলস্বলচিত্র পত্রিকায়। ১৯৯৯ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা। অরুণিমা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার প্রথম সাপ্তাহিক পত্রিকা। ভৈরবসহ কিশোরগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া ও নরসিংদী জেলায় পত্রিকাটি বিপুল জনপ্রিয়তা পায়।

২০০৪ সালে কাজ শুরু করেন এনটিভি ও আমারদেশ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে। ২০০৬ সালে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এনটিভি “স্টাফ রিপোর্টার” হিসেবে পদোন্নতি দেয়। দৈনিক আমারদেশ পত্রিকাটির প্রকাশনা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি কয়েক বছর প্রিণ্ট মিডিয়া থেকে দূরে ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বর থেকে কাজ করছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকায়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একতারা বিজয় উৎসব সম্মাননা পদকে ভূষিত মোস্তাফিজ আমিন

আপডেট সময় ০২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪