শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

রাণীশংকৈলে অনুমোদনহীন ৪ ইট ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুমোদনহীন ৪ ইট ভাটা মালিককে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ দুইটি ইটভাটার আগুন নিভিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়।
বুধবার (৫ মার্চ ) সকাল থেকে উপজেলার নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি  ব্রিকস, রাণীশংকৈল মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস,মেসার্স এন বি বি ব্রিকস ও মেসার্স এম বি বি ব্রিকস নামে চারটি  ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এস এ বি  ব্রিকসকে ১ লক্ষ টাকা  এবং মেসার্স এইচ আর বি ব্রিকস, মেসার্স এন বি বি ব্রিকস ও মেসার্স এম বি বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস এ বি  ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেয়াসহ এ দুটি ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে অনুমোদনহীন ৪ ইট ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় ০৮:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫