শিরোনাম :
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাটচাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এবং পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ধারাবাহিকভাবে উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ- উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি ( বীজ সংগ্রহ, জমি নির্বাচন ও জমি তৈরী, বীজ বপন, আন্ত: পরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ ইত্যাদি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পঞ্চগড়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন -পাট কর্তন, পাট পচন এবং রিবোনারের ব্যবহার( রিবোন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ), পাট অধিদপ্তর পঞ্চগড় জেলার পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার -পাট সংরক্ষণ ও বাজারজাতকরণ ভেজা পাট সংরক্ষণ ও বিপণনের কুফল) এবং অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ- উন্নত পদ্ধতিতে রবি-১ জাতের পাট বীজ উৎপাদন ( সঠিক সময়ে পাটবীজ কর্তন, মাড়াই-ঝাড়াই,শুকনো) করণীয় সম্পর্কে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া প্রশিক্ষণে চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারোনো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহবান জানানো হয়। উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫