শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারী-এর আয়োজনে ২০২৫- ২৬ অর্থবছওে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় তিন দিনব্যাপি “ কৃষক জিএপি সার্টিফিকেশন ” বিষয়ক কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ধারাবাহিকভাবে রবিবার, সোমবার ও মঙ্গলবার (২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে প্রশিক্ষণ চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রতিদিন ৬০ জন করে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিন দিনে মোট ১৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিন দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ সাইফল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বাসুদেব রায়, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন ও মোঃ আফজাল হোসেন।

প্রশিক্ষকগণ বলেন, রপ্তানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরী করতে হবে।কৃষিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে জিপিএ সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।

প্রশিক্ষকগণ বলেন, কৃষক-কৃষাণীদের উত্তম কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উত্তম কৃষি চর্চা (জিএপি) আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উচ্চমূল্যের ফসল উৎপাদন বিষয়ে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে এ প্রশিক্ষণ।

প্রশিক্ষণে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন আন্তর্জাতিকমানের কৃষি চর্চা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃষকদের জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস) সার্টিফিকেশন প্রক্রিয়া-এর গুরুত্ব এবং কৃষি উৎপাদন মান নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬