শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কমপক্ষে ৪২টি মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ইকনোমিক টাইমসের।

এতে বলা হয়, চলমান যুদ্ধ কার্যক্রম, উৎস ও শ্রেণি বিভাগ নির্ধারণসহ একাধিক কারণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

ধ্বংসপ্রাপ্ত আকাশযানগুলোর মধ্যে রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং ২ যুদ্ধবিমান, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ গ্রাউন্ড-অ্যাটাক বিমান, সাতটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কা, একটি ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস বিমান, দুটি এমসি-১৩০জে কমান্ডো ২, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন ২ হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন।

মার্কিন কংগ্রেস ও বিভিন্ন কমিটিকে নীতি ও আইনি বিশ্লেষণ প্রদানকারী সংস্থা সিআরএস প্রতিরক্ষা বিভাগ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের সংবাদের প্রতিবেদন ও বিবৃতি পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির এই হিসাব সংকলন করেছে।

গত ১২ মে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটির একটি শুনানিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস ডব্লিউ হার্স্ট বলেন, ইরানে সামরিক অভিযানের জন্য আনুমানিক ব্যয়ের পরিমাণ বেড়ে ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন

আপডেট সময় ০৬:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬