শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

আবু তাহেরের হ্যাট্রিক জয়ে ধরাশায়ী আওয়ামী লীগ ও যুবলীগ নেতা 

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন আবু তাহের হাওলাদার। ২৭ হাজার ২৬৬ ভোট পেয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
এই নির্বাচনে বই প্রতীকের জামাল হোসেন ১৪ হাজার ৮১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হয়েছেন।  আর নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীকের কামরুন্নাহার হাই। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৪০ ভোট।
রবিবার (৯ জুন) রাত ১১টায় সহকারি রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন  তাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তাহের হাওলাদারের কাছে পরাজিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের  মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার। তিনি ভোট পান ১২ হাজার ৪৭১ এবং অপর পরাজিত প্রার্থী আনারস প্রতীকের মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পান ১৮ হাজার ২৬৬ ভোট। এক লাখ ২০ হাজার ২৬৫ ভোটারের মধ্যে এ উপজেলায় ৪৮টি কেন্দ্রে মোট ভোট পড়ে ৪৯ দশমিক ৯৮ ভাগ।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের কাছে ধরাশায়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ইকবাল হোসেন ও ইব্রাহিম হাওলাদার তুলনামূলক কম ভোট পেয়ে আবু তাহের হাওলাদারের ধারে যেতে পারেনি। আবু তাহের হাওলাদারকে হারাতে পরাজিত দুই প্রার্থীর পক্ষে পৌর মেয়র, ১১ কাউন্সিলর ও তিন ইউপি চেয়ারম্যানসহ একাধিক হেভিওয়েট নেতা একাট্টা হলেও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন সবাই।
এ প্রসঙ্গে চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম ও সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম বলেন, আবু তাহের হাওলাদার একজন ভালো মনের মানুষ। অর্থেবিত্তে প্রভাবশালী হলেও তার চলাফেরা একেবারেই সাধারণ মানুষের মতো। নিরহংকারী ও সততাই তার আড় পুৃজি। এজন্যই তার প্রতিপক্ষরা সব চেষ্টা করেও তাকে হারাতে পারেনি।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদারকে অভিনন্দন জানাতে পৌর শহরের ১ নং জেটি এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে কয়েক হাজার  কর্মি-সমর্থকরা জড়ো হন। ফুলের মালা পড়িয়ে তারা আনন্দে ভাসেন।
চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘তার এই বিজয় মোংলা উপজেলাবাসীর। দুইবার চেয়ারম্যান হয়ে মানুষের জন্য কাজ করেছি। অন্যায় ও দূর্ণীতি কি জিনিস তা আমি বুঝিনা, সত্য ও সততাকে বুকে ধারন করে এ পর্যন্ত এসেছি। তাই সাধারণ মানুষ আমাকে আবারও ভোট চেয়ারম্যান বানিয়েছেন’।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবু তাহেরের হ্যাট্রিক জয়ে ধরাশায়ী আওয়ামী লীগ ও যুবলীগ নেতা 

আপডেট সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন আবু তাহের হাওলাদার। ২৭ হাজার ২৬৬ ভোট পেয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
এই নির্বাচনে বই প্রতীকের জামাল হোসেন ১৪ হাজার ৮১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হয়েছেন।  আর নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীকের কামরুন্নাহার হাই। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৪০ ভোট।
রবিবার (৯ জুন) রাত ১১টায় সহকারি রিটার্নিং ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন  তাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তাহের হাওলাদারের কাছে পরাজিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের  মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার। তিনি ভোট পান ১২ হাজার ৪৭১ এবং অপর পরাজিত প্রার্থী আনারস প্রতীকের মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পান ১৮ হাজার ২৬৬ ভোট। এক লাখ ২০ হাজার ২৬৫ ভোটারের মধ্যে এ উপজেলায় ৪৮টি কেন্দ্রে মোট ভোট পড়ে ৪৯ দশমিক ৯৮ ভাগ।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের কাছে ধরাশায়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ইকবাল হোসেন ও ইব্রাহিম হাওলাদার তুলনামূলক কম ভোট পেয়ে আবু তাহের হাওলাদারের ধারে যেতে পারেনি। আবু তাহের হাওলাদারকে হারাতে পরাজিত দুই প্রার্থীর পক্ষে পৌর মেয়র, ১১ কাউন্সিলর ও তিন ইউপি চেয়ারম্যানসহ একাধিক হেভিওয়েট নেতা একাট্টা হলেও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন সবাই।
এ প্রসঙ্গে চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম ও সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম বলেন, আবু তাহের হাওলাদার একজন ভালো মনের মানুষ। অর্থেবিত্তে প্রভাবশালী হলেও তার চলাফেরা একেবারেই সাধারণ মানুষের মতো। নিরহংকারী ও সততাই তার আড় পুৃজি। এজন্যই তার প্রতিপক্ষরা সব চেষ্টা করেও তাকে হারাতে পারেনি।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদারকে অভিনন্দন জানাতে পৌর শহরের ১ নং জেটি এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে কয়েক হাজার  কর্মি-সমর্থকরা জড়ো হন। ফুলের মালা পড়িয়ে তারা আনন্দে ভাসেন।
চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘তার এই বিজয় মোংলা উপজেলাবাসীর। দুইবার চেয়ারম্যান হয়ে মানুষের জন্য কাজ করেছি। অন্যায় ও দূর্ণীতি কি জিনিস তা আমি বুঝিনা, সত্য ও সততাকে বুকে ধারন করে এ পর্যন্ত এসেছি। তাই সাধারণ মানুষ আমাকে আবারও ভোট চেয়ারম্যান বানিয়েছেন’।
আরো পড়ুন :  মোংলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Share this news as a Photo Card