শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

ঠাকুরগাঁওয়ে দুই চোর সহ তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের কুখ্যাত রাজ্জাক চোর সহ তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২৯জুলাই) সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রানীশংকৈল থানার একটি চৌকস টিম ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলার চোর চক্রের দুই সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, আন্ত:জেলার চোর চক্রের মূলহোতা রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার মকবুলের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুলের ছেলে সোলেমান আলী ( ৩০)।
রানীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেলাল তার ব্যবহ্নত ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করলে অজ্ঞাতনামা চোরদের নামে রানীশংকৈল থানায় একটি মামলা রুজু হয়৷
এ বিষয়ে রানীশংকৈল এএসপি (সার্কেল) ফারুক আহমেদ বলেন, চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের সদস্যদের আটকসহ তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে । তাদেরকে আজকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 উল্লেখ্য, আন্তঃজেলা কুখ্যাত রাজ্জাক চোরের বিরুদ্ধে ৪৮ টি বিভিন্ন মামলা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঠাকুরগাঁওয়ে দুই চোর সহ তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪