শিরোনাম :
সকল মাদরাসায় সরকারের নতুন নির্দেশনা মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল গাজীপুর, আশুলিয়া ও মিরপুর আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬ শতাংশ ১০ মিনিটে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা আক্রমণের জবাবের নির্দেশ খামেনির সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার মজুরির দাবিতে উত্তাল সাভার-গাজীপুর, মিরপুরে সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান ডেসটিনির রফিকুল আমীন শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের সোমবার থেকে নিবন্ধন ছাড়া সড়কে নামতে পারবে না ই-রিকশা

কুমিল্লায় প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান।
নিহত গোলাম রসূল ওরফে লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি নূরানী কিন্ডার গার্ডেনের শিক্ষক ছিলেন।
আটক সাফায়াত আলী (৩৫) একই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন লিটন। ‘মাদকাসক্ত’ সাফায়াত সেখানে হাজির হয়ে লিটনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টায় পুলিশ সাফায়াতকে আটক করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, খুনের নেপথ্যের কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সকল মাদরাসায় সরকারের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সোমবার থেকে নিবন্ধন ছাড়া সড়কে নামতে পারবে না ই-রিকশা

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুমিল্লায় প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪