শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করছে বিসিবি

রাজধানীর পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিল সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার সরকার। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল।

স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট’। দেশের বিভিন্ন জায়গায় এতগুলো ক্রিকেট স্টেডিয়াম থাকতেও কেন বিপুল ব্যয়ের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটি নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর বিসিবি থেকে পদত্যাগ করেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনার আমলে নেওয়া প্রকল্পের সংশোধন, পরিমার্জন এমনটি বাতিল করা হবে, এটি খুবই স্বাভাবিক।

সেই ধারাবাহিকতায় ‘দ্য বোটে’র নকশা বদলের পরিকল্পনা নিয়েছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ। এছাড়া বদলে ফেলা হবে স্টেডিয়ামের নামও।

রদবদলের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট। কিন্তু আগামী পরশু বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

সূত্র জানিয়েছে, আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে।

আরও পড়ুন :চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে!

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করছে বিসিবি

আপডেট সময় ০৩:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪