আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী না পাওয়ায়, জামিন শুনানি ২ জানুয়ারি

ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন

সকাল সাড়ে দশটায় জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। এ সময় চিন্ময়কে গ্রেফতার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা।

তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে।

পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় চিন্ময়কে আসামি করার দাবি তোলেন।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন ভক্তরা। একপর্যায়ে তা সহিংসতায় রুপ নেয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

চিন্ময় গ্রেফতার, বিজেপি নেতার উদ্বেগ

চিন্ময়সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু

ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী না পাওয়ায়, জামিন শুনানি ২ জানুয়ারি

আপডেট সময় ০১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪