আন্দোলনে গণহত্যা: পুলিশ কর্মকর্তা শহীদুল ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে শহীদুল ইসলামকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ তাকে আজ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

গত ২৭ অক্টোবর জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আন্দোলনে গণহত্যা: পুলিশ কর্মকর্তা শহীদুল ট্রাইব্যুনালে

আপডেট সময় ১২:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪