শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের

ফাইল ফটো

জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে আদালতের আদেশ অবিলম্বে কার্যকর করবেন বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেছেন।

এর আগে সকালে তিনি আইন এবং গণপূর্ত উপদেষ্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুল ভবনের সংষ্কার কাজ পরিদর্শন করেন।

গত ১৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

একইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এ সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

বুধবার এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, গ্রেপ্তারি পরোয়ানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। অনেকে গ্রেপ্তার আছেন, তাদের রিপোর্ট আমরা পাবো। আর বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করবেন। তাদের দায়িত্ব গ্রেপ্তার নিশ্চিত করা। আমরা আদেশ পেয়েছি। আশা করি তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন।

গ্রেপ্তারি পরোয়ানা কোথায় কোথায় পৌঁছেছে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, আইনের যে বিধান সেটা হচ্ছে আদালত থেকে সরাসরি আইজিপি অফিসে পৌঁছানো হয়। তিনি তার বাহিনীর যে ইউনিটকে দিয়ে বাস্তবায়ন করা দরকার সেটা করবেন। এটা তাদের ইন্টারনাল ম্যানেজম্যান্টের ব্যাপার।

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের পাঁচ দিনের রিমান্ড

শেখ হাসিনাকে কটূক্তির মামলা থেকে অব্যাহতি পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পেল বিচারপতি অপসারণের ক্ষমতা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের

আপডেট সময় ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪