শিরোনাম :
শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় হবে কীভাবে?

নির্ভরযোগ্য মত অনুযায়ী স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করা স্বামীর ওপর ওয়াজিব নয়। স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে তার ফিতরা আদায় করা তার ওপর ওয়াজিব হবে। তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি ফিতরা আদায় করে দেয়, তাহলে তা আদায় হয়ে যাবে। আদায় করার আগে স্ত্রীকে বলে নেওয়া ভালো, তবে অনুমতি না নিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে।

বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকেও ফিতরা আদায় করা ওয়াজিব নয়। তারা নিজেরা নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের ওপর ফিতরা আদায় করা ওয়াজিব হবে এবং তা আদায় করার দায়িত্বও তাদের।

রমজান ও ইদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ফিতরা বা সদকাতুল ফিতর। সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলামানরাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সে জন্য আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা ফিতরা দেওয়া আবশ্যক করেছেন।

ইদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ, ব্যবসাপণ্য, বসবাস ও খোরাকির জন্য প্রয়োজনীয় নয় এমন জমি, বসবাসের অতিরিক্ত বাড়ি, অপ্রয়োজনীয় আসবাবপত্র) মালিক থাকে, তার ওপর ওয়াজিব হয় তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা।

অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে সম্পদশালী হলে তার ফিতরা তার সম্পদ থেকে আদায় করাই নিয়ম। তবে বাবা চাইলে নিজের সম্পদ থেকেও তা আদায় করে দিতে পারেন।

এ বছর ফিতরা কত টাকা?
হাদিসে নবিজি (সা.) উন্নত মানের খেজুর, মধ্যম মানের খেজুর, কিসমিস, পনির ও গম -এই পাঁচটি খাদ্যদ্রব্যের যে কোনো একটির মাধ্যমে ফিতরা আদায় করার অনুমতি দিয়েছেন। এগুলোর মূল্য অনুযায়ী ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয়। এ বছর (রমজান ১৪৪৬ হিজরি মোতাবেক ২০২৫ খৃষ্টাব্দ) বাংলাদেশ সরকারের ফিতরা নির্ধারণ কমিটির পক্ষ থেকে বাংলাদেশে ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘির এসি ল্যান্ড আশরাফুল ইসলামের পদোন্নতিতে বিদায় সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় হবে কীভাবে?

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫