শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

দুই দফা কমার পর আবারো বাড়ল স্বর্ণের দাম

ভূ-রাজনৈতিক ঝুঁকি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনার কারণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বর্ণের দর আবার বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের সম্ভাবনায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। খবর রয়টার্সের।

গত কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে দাম বাড়ার পর মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের পতন হয়েছিল। গত মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দর এমনভাবে কমেছে যে, গত পাঁচ বছরের মধ্যে একদিনে এত পতন আর হয়নি। তবে দুই দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দর। বৃহস্পতিবার স্বর্ণের বাজার দর ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১১৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ৫ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স সর্বনিম্ন চার হাজার ১১৫ দশমিক ৮৩ ডলার বিক্রি হয়েছিল।

আগামী ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ বাড়িয়ে ৪ হাজার ১৩৬ ডলারে বিক্রি হচ্ছে।

নিমো ডট মানি-এর প্রধান বাজার বিশ্লেষক হান টান বলেছেন, স্বর্ণের দাম সম্প্রতি অনেকটা কমে যাওয়ার পর এখন আবার স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। তিনি মনে করেন, যখন আন্তর্জাতিক বা রাজনৈতিক ঝুঁকি বাড়ে, তখন স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দাম সাধারণত কমে না, বরং ভালো দর থাকা উচিত।

ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণ
ট্রাম্প প্রশাসন চীনের ওপর নতুন করে সফটওয়্যার থেকে শুরু করে ল্যাপটপ ও জেট ইঞ্জিন পর্যন্ত প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের কথা ভাবছে। এটি বেইজিংয়ের বিরল খনিজ রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে করা হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাশিয়ার তেল কোম্পানি লুকোয়েল ও রোসনেফ্টের ওপর ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এই সব অনিশ্চয়তা, সুদের হার কমানোর প্রত্যাশা ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার কারণে এই বছর স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে।

বিনিয়োগকারীদের নজর এখন কোথায়?
বিনিয়োগকারীরা এখন মার্কিন ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন, যা সরকারি শাটডাউনের কারণে দেরিতে প্রকাশিত হবে। এই তথ্য থেকে বোঝা যাবে, ফেডারেল রিজার্ভ (মার্কিন কেন্দ্রীয় ব্যাংক) সুদের হার কমানোর পথে হাঁটবে কিনা। বাজারে প্রায় নিশ্চিত যে আগামী সপ্তাহে ফেডের সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হবে। সুদের হার কমলে স্বর্ণের দর সাধারণত বাড়ে।

ইউবিএস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হেফেল মনে করেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে স্বর্ণ একটি কার্যকর সম্পদ হিসেবে বিবেচিত হবে ও দাম ৪ হাজার ৭০০ ডলার (প্রতি আউন্স) পর্যন্ত বাড়তে পারে।

শাহজালালে আগুন; ওষুধ কাঁচামালের ক্ষতি ৪ হাজার কোটি টাকা : বাপি

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুই দফা কমার পর আবারো বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫