আমেরিকার মুখে থাপ্পর মেরেছে ইরান : খামেনি

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশ ‘আমেরিকার মুখে থাপ্পর মেরেছে।’ তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে কেবল তখনই হস্তক্ষেপ করেছে, যখন তারা অনুভব করেছে, যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। খবর আলজাজিরার।

খামেনি আরও বলেন, জায়নবাদী শাসন প্রায় ধসে পড়েছিল। একইসঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের হামলায় গুঁড়িয়ে যাচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যের কথা উল্লেখ করে খামেনি বলেন, ট্রাম্প তার এক বক্তৃতায় বলেছিলেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে হবে।’ ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য উন্মোচিত হয়েছে। তারা কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে। কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, আমাদের জাতি শক্তিশালী।

ইরানে ট্রাম্পের সামরিক হামলা চালানোকে ‘শোম্যানশিপ’ বা লোক দেখানো বলে অভিহিত করে এই নেতা বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও খুব বেশি কিছু অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র।

ইরানের সর্বোচ্চ নেতা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য আগ্রাসনকারীকে ‘অনেক বড় মূল্য’ দিতে হবে। প্রধান মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার ও সেগুলোতে পৌঁছানোর সক্ষমতা ইরানের জন্য একটি ‘মহান বিষয়’। ভবিষ্যতে নতুন করে আগ্রাসন হলে এর পুনরাবৃত্তি হতে পারে।

ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমেরিকার মুখে থাপ্পর মেরেছে ইরান : খামেনি

আপডেট সময় ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫