কানাডায় উড়োজাহাজ উল্টেও প্রাণে বাঁচলেন ৮০ যাত্রী

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হলেও সৌভাগ্যবশত সকল যাত্রী ও ক্রু বেঁচে গেছেন। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে অবতরণের সময় উল্টে যায়। তবে জরুরি সাড়া প্রদানকারী দল দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) ডেল্টা এয়ার লাইন্সের উড়োজাহাজটি ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ উল্টে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের মধ্যে একজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর। খবর বিবিসির।

বিমানবন্দরের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লিন্ট বলেছেন, ‘আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কোনো প্রাণহানি ঘটেনি।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে আসছিল। উড়োজাহাজ দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, উড়োজাহাজটি বরফে ঢাকা রানওয়েতে ছাদে উল্টো হয়ে পড়ে আছে। দুর্ঘটনায় উড়োজাহাজের অন্তত একটি ডানা ভেঙে গেছে বলে মনে হচ্ছে।

বিমান সংস্থা ও কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার আসল কারণ উদ্‌ঘাটন করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

জানুয়ারির শেষের দিকে উত্তর আমেরিকায় দুটি দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন আর ফিলাডেলফিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হন।

যে কারণে সৌদি আরবে পুতিনের সাথে বৈঠক করবেন ট্রাম্প

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কানাডায় উড়োজাহাজ উল্টেও প্রাণে বাঁচলেন ৮০ যাত্রী

আপডেট সময় ১২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫