শিরোনাম :
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র টিসিবিতে এআই মনিটরিং, ডিলার নিয়োগও হবে অনলাইন লটারীতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

গুলির ঘটনায় ‘উদ্বিগ্ন নন‘ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় ‘উদ্বিগ্ন নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চিন্তিত ছিলাম না। আমি জীবন বুঝি। আমরা এক পাগলাটে পৃথিবীতে বসবাস করছি। খবর বিসিসির।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশপথে এক সন্দেহভাজন বন্দুকধারী ঢুকে পড়ে। এরপর গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নেয়।

এ ঘটনায় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি আজ সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটনে আদালতে হাজির হতে পারেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের ধারণা, প্রেসিডেন্টসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাই এই হামলার লক্ষ্য হতে পারতেন।

এদিকে এই ঘটনার মধ্যেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ওয়াশিংটন সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তবে কিছু অনুষ্ঠানে সামান্য পরিবর্তন আনা হতে পারে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গুলির ঘটনায় ‘উদ্বিগ্ন নন‘ ট্রাম্প

আপডেট সময় ০৪:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬