শিরোনাম :
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র টিসিবিতে এআই মনিটরিং, ডিলার নিয়োগও হবে অনলাইন লটারীতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।

কিয়োদো নিউজের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোরে আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল টোকাচি অঞ্চলে, ভূগর্ভ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।

জাপানের ৭ মাত্রার ভূমিকম্প স্কেলে এর তীব্রতা ‘উচ্চ ৫’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ পর্যায়ে দাঁড়িয়ে থাকা বা হাঁটা কঠিন হয়ে পড়ে এবং মানুষকে কোনো কিছু আঁকড়ে ধরতে হয়।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া তোমারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর হোক্কাইডোর প্রশান্ত মহাসাগর উপকূলীয় কিছু স্থানীয় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে হোক্কাইডো শিনকানসেন স্বাভাবিকভাবে চলাচল করছে।

এর আগে এক সপ্তাহ আগে আওমোরি অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জাপানের আবহাওয়া সংস্থা সম্ভাব্য বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে।

হোক্কাইডো সেই সাতটি অঞ্চলের একটি, যেখানে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ০১:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬