শিরোনাম :
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র টিসিবিতে এআই মনিটরিং, ডিলার নিয়োগও হবে অনলাইন লটারীতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা
ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপ

পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে রওনা দেবেন জেডি ভ্যান্স। বুধবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। আগের দফার মতো এবারও তার সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে। এদিকে আলোচনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ইসলামাবাদে অবতরণ করেছে।

তবে মার্কিন প্রতিনিধি দল প্রস্তুত থাকলেও এই বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আজ তেহরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির ভয়ে ইরান কোনো আলোচনায় বসবে না।

এদিকে আগামীকাল বুধবার সন্ধ্যাতেই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে এই মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বুধবারের এই সম্ভাব্য সংলাপটিই এখন বিশ্ববাসীর শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপ

পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬