ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু, অনেক আহত

ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। একজন চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেই ছিল কুম্ভ মেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন।’

উদ্ধারকারী দলগুলোকে দুর্ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা মরদেহ বহন করার জন্য স্ট্রেচার নিয়ে এলাকা পরিদর্শন করছিলেন। মরদেহের ওপর মোটা কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এক কিলোমিটার দূরে একটি হাসপাতালের তাবুতে দাঁড়িয়ে অনেক আত্মীয় উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন।

বুধবার কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন, যেখানে লাখ লাখ মানুষ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলে পাপ মোচনের জন্য গোসলে যাওয়ার কথা ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা অঙ্কশা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ।

যাত্রী মালতি পাণ্ডে এফপিকে বলেন, তিনি নদীতে গোসল করতে যাওয়ার পদপিষ্টের ঘটনা ঘটে।

১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।

ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী আইনজীবীরা বরখাস্ত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু, অনেক আহত

আপডেট সময় ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫