শিরোনাম :
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র টিসিবিতে এআই মনিটরিং, ডিলার নিয়োগও হবে অনলাইন লটারীতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

হরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি পুনরায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

আইআরজিসি পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে তার ‘আগের অবস্থায়’ ফিরে যাবে। সশস্ত্র বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণভার গ্রহণ করবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘তথাকথিত অবরোধ’ আসলে সামুদ্রিক ডাকাতির নামান্তর।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে তারা হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে এক পোস্টে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই প্রণালিতে চলাচলের জন্য ইরানের অনুমতি প্রয়োজন হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, যাকে তারা নৌ অবরোধ বলছে, তার যথাযথ জবাব দেওয়া হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তি না হলে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহণ হয়। ফলে এই পথ নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান

আপডেট সময় ০৩:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬