শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

গাজায় ইসরায়েলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়ে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় ‘সেইফ জোন’ বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুর ক্যাম্পে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরা

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ২০টি তাঁবুতে হামলা চালানো হয়।

খান ইউনিস এবং রাফাতে স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকেই আল-মাওয়াসির এই তাঁবু ক্যাম্পেই গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা।

হামলার পর জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ করতে আসা লোকজন বলেছেন- তাঁবুর শিবিরে হামলায় সৃষ্ট ৩০ ফুট পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন তারা।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে, এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করে খান ইউনিসের ‘নিরাপদ অঞ্চলে’র ভেতরে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে ‘উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে’ আঘাত করেছে তারা।

আরো পড়ুন : তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় ইসরায়েলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১০:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪