আজ সন্ধ্যায় দুবাইয়ে ফের মুখোমুখি বাংলাদেশ-ভারত

এক সময়ের ভারত-পাকিস্তান দ্বৈরথের রং এখন অনেকটাই ফিকে। সেই জায়গা দখল করেছে বাংলাদেশ। ক্রিকেট কিংবা ফুটবল—দুই দেশের লড়াই এখন সমর্থকদের কাছে আলাদা উন্মাদনার নাম। নারী এশিয়া কাপে আজ আরও একবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত, তবে এবার মঞ্চ সেমিফাইনাল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই অ্যাপে।

নারী এশিয়া কাপে সবচেয়ে বেশি সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি, স্মৃতি মান্ধানার বিধ্বংসী ব্যাটিং যাতে যোগ করেছে বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দুই দলের ২৪ বার মুখোমুখি লড়াইয়ে ২১ বারই জিতেছে ভারত, বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। তবে ২০১৮ সালের নারী এশিয়া কাপ ফাইনালের স্মৃতি এখনো বাংলাদেশের জন্য বড় প্রেরণা—সেবার ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ, যা দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন হয়ে আছে।

কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও ইতিহাস পুনর্লিখনের সুযোগ থাকছে নিগার সুলতানা জ্যোতিদের সামনে। ফাইনালের টিকিট পেতে আজকের লড়াইয়ে সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আজ সন্ধ্যায় দুবাইয়ে ফের মুখোমুখি বাংলাদেশ-ভারত

আপডেট সময় ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬