র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে নতুন এসআরবি সংসদে বিল পাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এই বিলটি পাশ করা হয়।

বিল অনুযায়ী, সরকার প্রয়োজন অনুসারে পুলিশ ও শৃঙ্খলা বাহিনী থেকে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, সশস্ত্র সদস্য বা কর্মচারীকে পদায়ন কিংবা প্রেষণে নিয়োগ দিয়ে এসআরবি গঠন করবে। এই ইউনিটের কর্মকর্তা, সশস্ত্র সদস্য ও কর্মচারীদের পদবিন্যাস, নিয়োগপদ্ধতি ও চাকরির শর্তাবলি নির্ধারিত হবে পৃথক বিধিমালার মাধ্যমে। এসআরবির জন্য থাকবে নিজস্ব পতাকা, প্রতীক ও স্বতন্ত্র পোশাক। পুলিশ বাহিনীর অন্তত অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা হবেন এসআরবির মহাপরিচালক।

বিলে আরও বলা হয়েছে, র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা ও কর্তৃত্ব, বিদ্যমান সুযোগ-সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে জমা অর্থ, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং যাবতীয় রেজিস্টার ও রেকর্ডপত্র নতুন গঠিত এসআরবিতে হস্তান্তরিত হবে। নতুন আইনের বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত ২০০৫ সালের বিদ্যমান বিধিমালার অধীনে র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও আদালতের কার্যধারা বহাল থাকবে।

নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখারও বিধান রাখা হয়েছে বিলে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে নতুন এসআরবি সংসদে বিল পাশ

আপডেট সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬