শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

ফারিহা তৃষ্ণা-জান্নাতুল ফেরদৌস-ফাহিমা খাতুনদের দারুণ বোলিংয়ে থাইল্যান্ডকে অল্পতেই আটকে রেখেছিল বাংলাদেশ। এরপর শামীমা সুলতানা-ফারজানা ইয়াসমীনদের ব্যাটিংয়ে ‘রাইজিং স্টার নারী এশিয়া কাপে’ দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংককে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল থাইল্যান্ড। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৩ উইকেটের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’।

স্বল্প রান তাড়ায় নেমেও শুরতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১১ রানের মধ্যে ফিরে যান তিন ব্যাটার। ওপেনার ইশমা তানজিম ৯ বলে ৬ রান করে ফিরে যান। তিন ও চার নম্বরে নামা শারমিন সুলতানা (৪ বলে ১) আর রুবায়া হায়দার (৩ বলে ১) দ্রুতই ফিরে যান।

এরপর ধ্বংস্তুপে দাঁড়িয়ে দলের হাল ধরেন শামীমা সুলতানা আর লতা মণ্ডল। চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন এই দুজন। ২৯ বলে ২৬ রান করে শামীমা ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ফাহিমা খাতুন ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ১২ রান করেই ফেরেন তিনি। লতাও ব্যাটিং করছিলেন কিছুটা ধরিগতিতে। এতে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করেন ফারজানা ইয়াসমিন। ১৫ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তিনি ফেরেন স্কোর লেভেল করে। মাঝে লতা মণ্ডলও ফিরে যান ৪০ বলে ৩০ রান করে। বাকি কাজটা সারেন জান্নাতুল ফেরদৌস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে থাইল্যান্ড। ১৬ রানের মাথায় ওপেনার আরিকান (১১ বলে ১) ফিরলেও তৃতীয় উইকেট জুটিতে ধাক্কা সামলান ওপেনার নাত্তাকান চানথাম আর নান্নাপাত কনচারোয়েনকাই।

দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন তারা। ৩৪ বলে ২৪ রান করে চানথাম ফিরলে ভাঙে সেই জুটি। এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেননি কনচারোয়েনকাই। ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন তিনি।

টাইগ্রেস বোলারদের তোপে পড়ে বাকিরা যোগ দেয় যাওয়া-আসার মিছিলে। একটা সময় ১০০ রান পার করাই তাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। শেষ দিকে ১০ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় রান ১০০ পার করেন অন্নিচা কামচমফু।

বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট শিকার করেন শরীফা আর ফাহিমা। একটি করে উইকেট পান তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬