শিরোনাম :
যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর সম্ভাবনা আছে ইরানের; ট্রাম্প হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন জল্পনা,আকস্মিক দিল্লি সফরে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যালন ডি’অরের দৌড়ে ছিটকে গেলেন মেসি-এমবাপ্পে, জানাল এআই কাঁটাতারে আটকা ১৩০ হাতি, কূটনীতির টেবিলেও মিলছে না সমাধান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে

বিপিএলে দল কিনলেন শাকিব খানের ‘রিমার্ক হারল্যান’

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান।

প্রতিষ্ঠানটির ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতিমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও জানা যায়, বেশ আগেই থেকে দল গোছাচ্ছিলেন এই সুপারস্টার।

এরপর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক। এতে করে শাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্পিনেশন আরও জমজমাট হবে।

সবশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই এবারের বিপিএল শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে। আর আগামী মাসে যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্জাইজিগুলোকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর সম্ভাবনা আছে ইরানের; ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএলে দল কিনলেন শাকিব খানের ‘রিমার্ক হারল্যান’

আপডেট সময় ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪