শিরোনাম :
গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ নিয়ে বড় ধাক্কা খেতে পারে ভারত

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের কথা কারও অজানা নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। সিদ্ধান্ত আইসিসির হলেও পেছন থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাঠি নেড়েছ, তা বলার অপেক্ষা রাখে না। তবে, বিশ্বকাপ আয়োজন নিয়েই শঙ্কায় আছে ভারত। আসর শুরুর আগে খেতে পারে ধাক্কাও।

ভারতে বেড়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিপাহ ভাইরাসের ভয়াবহতার কথা। এরপরই পাকিস্তানের জিও নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা। এমনকি ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার আলাপও উঠেছে জোরালোভাবে।

বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরও বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা ও খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতাতেই আছে বেশ কয়েকটি ম্যাচ। যা শেষ পর্যন্ত ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বকাপ নিয়ে বড় ধাক্কা খেতে পারে ভারত

আপডেট সময় ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬