শিরোনাম :
ঢাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, থমথমে পরিস্থিতি ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ২৭ জুলাই আন্দোলনের স্মরণে আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই দেশের সব কৃষকের তালিকা করার নির্দেশ গুলিবিদ্ধ শাকিলের ফিরে আসার গল্প, এখনো থামেনি কষ্ট হাম চিকিৎসায় ঋণে জর্জরিত দেশের অধিকাংশ পরিবার জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এনটিআরসিএ’র সামনের সড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড অবরোধ করেছে শ’খানেক নিবন্ধন সনদধারী।

রোববার দুপুর ২টার দিকে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ওই পথের যান বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছে। বিকাল ৪টার সময়ও এ কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে সকাল থেকে এ সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। ‘এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ’ ব্যানারে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বলেন, “আমরা সকাল থেকে সড়কের একপাশে অবস্থান নিয়ে নিয়োগের দাবি জানাচ্ছি। এর মধ্যে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।

“তবে তা কোনো ফলপ্রসূ দিকে যায়নি। তাই দুপুর ২টায় সড়ক আটকে অবস্থান নিয়ে ‘শাটডাউন এনটিআরসিএ’ কর্মসূচি পালন করছি।”

প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ এই চাকরিপ্রার্থী বলেন, “প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি।

“কিন্তু জাল-সনদ নিয়ে হাজার হাজার লোক শিক্ষকতা করছেন। আমরা নিয়োগ চাই। আমাদের সমস্যাগুলো সমাধানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই।”

খুলনা থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ের উত্তীর্ণ নাজিয়া সুলতানা রথী বলেন, “আলোচনায় আমাদের কাছে আবেদন চাওয়া হয়েছে। তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে। কিন্তু আমরা শিক্ষক পদে নিয়োগ চাই।”

ঝিনাইদহ থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ে উত্তীর্ণ তাসলিমা খাতুন শিল্পী বলেন, “আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিয়েছি। ভাইভা শেষে সড়ক অবরোধ করেছি।”

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ আল মুমিন বলেন, “তারা স্বৈরাচারী সরকারের বিভিন্ন কালো আইন দেখিয়ে আমাদের নিয়োগ দেয়নি। আমরা এসব আইন মানব না।”

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “উচ্চআদালত থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত হওয়ায় বিধি মোতাবেক প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ আমাদের নেই।”

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ঢাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এনটিআরসিএ’র সামনের সড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

আপডেট সময় ০৫:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪