শিরোনাম :

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ইউএনবি জানিয়েছে, ঘটনার পর থেকে আজ (২৭ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষে নিহত হয়েছেন সাইফুল। সংঘর্ষের ঘটনায় রাত ১০টার পর থেকে নগরজুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

রাজশাহীতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪