জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন কৌশলগত বার্তা ঢাকার

জাপান প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ জানিয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই সফরটি হতে পারে। আগস্টের প্রথমার্ধে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে সফরের সময়সূচি ও আলোচ্য বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ঢাকায় জাপানের রাষ্ট্রদূত এবং পরে জাপানের সংসদীয় উপমন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সফরের আগ্রহ প্রকাশ করে। পররাষ্ট্রমন্ত্রীও নিশ্চিত করেছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্ককে উন্নয়ন সহযোগিতার গণ্ডি পেরিয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্বের নতুন ধাপে নিয়ে যেতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর টোকিও সফরকে ঢাকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার জাপান। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ একাধিক বড় অবকাঠামো প্রকল্পে জাপানের সহায়তা রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর সম্পর্ক আরও গভীর হয়েছে।
এদিকে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের আগ্রহ বাড়ছে। অবকাঠামো, সরবরাহশৃঙ্খল, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই ঢাকার অন্যতম কূটনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য টোকিও সফরে চলমান অবকাঠামো প্রকল্পের অগ্রগতি, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা, সরবরাহশৃঙ্খল এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। তাঁদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান-সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, চাপে এশিয়ার শেয়ারবাজার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন কৌশলগত বার্তা ঢাকার

আপডেট সময় ০২:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬