দুর্নীতিবাজরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে : দুদক চেয়ারম্যান

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ। - ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটত; যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) প্রকাশিত স্মরণিকা ‘সুপথ’এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমনের বিষয়ে দুদক চেয়ারম্যান আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

র‌্যাক সভাপতি জেমসন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন, দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যাকের সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ।

আরো পড়ুন : আমার ও দেশের মানুষের ওপর বালা-মুসিবত এসেছে : ড. ইউনূস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শিশুদের সঠিক গড়ে ওঠার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্নীতিবাজরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে : দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৫:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪