ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেয়া যায় না।

তিনি বলেন, ভুল চিকিৎসা বলার অধিকার আপনার বা আমার কারোরই নাই। ভুল চিকিৎসা বলার অধিকার রাখে শুধুমাত্র বিএমডিসি (বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল)।

বুধবার সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং ২য় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না।

তিনি জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যদিও ওই অপারেশনে হাঙ্গেরির চিকিৎসকরা ছিলেন, তবে আমাদের দেশের নিউরোসার্জনরাই সেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, প্রথম যখন ঢাকা মেডিক্যাল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩টা-৪টা পর্যন্ত আমি নিজের চোখে আমাদের এনেস্থেটিক ও নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা ও সামর্থ্য দেখেছি যা আমাকে বিস্মিত করেছে।

তরুণ চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য মন্ত্রী মেধা ও মনোযোগ দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে।

তিনি বলেন, আমরা যদি সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দিই, রোগীদের সেবা দিই, তাহলে মানুষ সম্মান করবে।

তিনি বলেন, আমাদের কোন কিছুর অভাব নেই। আমাদের মেধা আছে। সেই মেধা দিয়ে তোমরা সর্বোচ্চ সেবা দাও, তোমাদের সুরক্ষা আমি দিব। ডাক্তার হিসেবে তোমাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি।

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্ এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।

সূত্র : বাসস

আরো পড়ুন : সরকার নারী-পুরুষ মজুরি সমান করে দিয়েছে : প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪