রাজপথে পরাজিত হয়ে পতিত ফ্যাসিবাদ অনলাইনে শক্তি প্রদর্শন করছে : উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পরাজিত পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে । ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ। তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে, আমাদের আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন, আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। বৈষম্য-বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করব।

উপদেষ্টা নাহিদ বলেন, রংপুর বারবারই অবহেলিত ছিল। এখানে কম বাজেট দেওয়া হয়। রংপুরের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য করা হয়েছে, সেটি আমরা অবশ্যই দূর করব। রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

নাহিদ আরও বলেন, আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অবহেলিত থাকবে না। তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।

আরো পড়ুন : খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না : হাসনাত আবদুল্লাহ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজপথে পরাজিত হয়ে পতিত ফ্যাসিবাদ অনলাইনে শক্তি প্রদর্শন করছে : উপদেষ্টা নাহিদ

আপডেট সময় ০৫:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪