শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে স্থিতিশীলতা আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপোংসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মিয়ানমার সংক্রান্ত অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইন বৈঠকে মিলিত হন তারা। পরামর্শ সভায় বাংলাদেশ, চীন, ভারত, লাও পিডিআর, মিয়ানমার ও থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে পড়া রাখাইন রাজ্যে শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্ট বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর রাখাইন রাজ্যে আসিয়ান সদস্য দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারে।

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য তাদের কর্মসংস্থান ও জীবিকা সহায়তা প্রদানে অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে তালিকাভুক্ত করারও আহ্বান জানান উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তার ওপর রোহিঙ্গা সংকট ইতোমধ্যেই মারাত্মক প্রভাব ফেলছে এবং বেশি দিন চলতে দিলে এটি আরও প্রকট হবে।’

থাই পররাষ্ট্রমন্ত্রী অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।

উভয় নেতাই অকপট ও সৌহার্দ্যপূর্ণভাবে মতামত ও পরামর্শ আদান-প্রদানের জন্য এ ধরনের অনানুষ্ঠানিক সংলাপের গুরুত্ব স্বীকার করেন। তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ও থাই মন্ত্রী একমত পোষণ করেন, বিদ্যমান ব্যবধান কমাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।

থাই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী রেঙ্গুন ও চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূলীয় শিপিং ব্যবস্থা চালু করতে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

মারিস বাংলাদেশের সঙ্গে মৎস্য খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিমসটেক অঞ্চলে খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে থাইল্যান্ডের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী বছরের দ্বিতীয়ার্ধে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনে থাইল্যান্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজীকরণের পথ খুঁজে বের করতে থাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা সুবিধা ১৯ ডিসেম্বর ২০২৪ এ কার্যকর রয়েছে বলে তারা উল্লেখ করেন। থাইল্যান্ড কর্তৃক ২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত স্বীকার করেন তারা।

এদিকে, অন্য এক অনুষ্ঠানে উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল থাই রেড ক্রস সোসাইটির মহাসচিব রাষ্ট্রদূত তেজ বুন্নাগের কাছে বাংলাদেশি প্রস্তুতকারকদের কাছ থেকে শীতবস্ত্র এবং শুকনো খাবারের একটি চালান হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বুন্নাগ এ অনুদানের জন্য বাংলাদেশের উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং থাইল্যান্ডের সাম্প্রতিক বন্যা-কবলিত উত্তরাঞ্চলের জনগণের কাছে এগুলো পৌঁছে দেওয়ার কথা বলেন। তারা রোহিঙ্গা, মানবাধিকার পরিস্থিতিসহ কিছু প্রাসঙ্গিক আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন।

মহাসচিব বুন্নাগ বিজয় দিবস-২০২৪ উপলক্ষে এ মাসে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যাংককে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। তিন দিনের ব্যাংকক সফরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব্যাংককের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনের মাধ্যমে এই সফরের সূচনা করেন এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কনস্যুলার এবং কল্যাণমূলক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে স্থিতিশীলতা আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪