স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হতে সময় পাচ্ছেন ৩১ জুলাই পর্যন্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকাভুক্তির জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। যাদের বয়স ইতিমধ্যে ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

গত বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সইয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো নাগরিক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে তাকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকা প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে, যাতে সাধারণ মানুষ নিজ নিজ তথ্য যাচাই করে নিতে পারেন।

খসড়া তালিকা প্রকাশের পর কারও নাম বাদ পড়লে কিংবা কোনো তথ্যে ভুল থাকলে, তা সংশোধনের বা নতুন করে অন্তর্ভুক্তির জন্য আবেদন করার সুযোগ থাকবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। এরপর সব আপত্তি ও সংশোধনী পর্যালোচনা শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্রের তালিকা নিয়েও কাজ করছে নির্বাচন কমিশন। আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে এবং ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এ লক্ষ্যে আগস্ট মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ ছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৪৩ জন।

নতুন ভোটার হওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে যোগ্য নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হতে সময় পাচ্ছেন ৩১ জুলাই পর্যন্ত

আপডেট সময় ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬