শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

৬৯ কারাগারের ১৭টি ঝুঁকিপূর্ণ, ৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ পলাতক ৭০০ আসামি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন।

আজ বুধবার (৪ ডিসেম্বর) কারা অধিদফতরের কনফারেন্সরুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মতবিনিময়ের সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, কারাগার থেকে পালানো ২২০০ বন্দির মধ্যে ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মুক্তি পেয়েছেন ১৭৪ জন। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

পলাতক কারাবন্দিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আরও বলেন, সারাদেশে ৬৯টি কারাগারের মধ্যে ১৭ টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার এবং আয়েশি জীবন-যাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও দাবি করেন কারা মহাপরিদর্শক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৬৯ কারাগারের ১৭টি ঝুঁকিপূর্ণ, ৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ পলাতক ৭০০ আসামি

আপডেট সময় ০২:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪