শিরোনাম :
সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 245

তৃতীয় বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন তিনি।

জয়া আহসান ২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। এবার তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করেছে ইউএনডিপি। জানা গেছে, আগামী দুই বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন জয়া।

তৃতীয় মেয়াদে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়া। এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, “ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জয়া আহসানকে আবারও শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।’

সবশেষ জয়াকে দেখা গিয়েছিল, ভারতে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ‘ডিয়ার মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

আপডেট সময় ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫