শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

তুফান’ হিন্দি ভাষায় ভারতের বিহারে মুক্তি ১৩ সেপ্টেম্বর

ভারতে পশ্চিমবঙ্গের পর বিহারে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। বিহারের বাসিন্দারা প্রেক্ষাগৃহে ‘তুফান’ দেখবেন হিন্দি ভাষায়। সিনেমার সংলাপের হিন্দি ভাষান্তরের কাজ চলছে। আগামী ১৩ সেপ্টেম্বর বিহারে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন বলেন, “শুধুমাত্র বিহারের কথা ভেবে নয়, পুরো ভারতে মুক্তির জন্য ‘তুফান’ হিন্দিতে ডাব করা হয়েছে। বিহারের পর পর্যায়ক্রমে অন্য রাজ্যগুলোতেও মুক্তি দেওয়া হবে।”

আগেই জানা গেছে, দেশের দুটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি। গত বছরের ১৭ জুন মুক্তির পর দেশের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলেছে। এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশে ‘তুফান’ পৌঁছে যায়।

এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন। পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগায়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তুফান’ হিন্দি ভাষায় ভারতের বিহারে মুক্তি ১৩ সেপ্টেম্বর

আপডেট সময় ০২:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪