‘নীহারিকা সেন’ টিজার প্রকাশ, আলোচনায় সিফাত নুসরাত

দেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে আলোচনায় এসেছে নতুন সিরিজ ‘নীহারিকা সেন’। সম্প্রতি প্রকাশিত টিজারটি দর্শকদের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে নাম ভূমিকায় অভিনয় করা মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

টিজার প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় সিফাত নুসরাত বলেন, ‘নীহারিকা সেন’ তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর ভাষায়, এটি প্রথম কাজ না হলেও এই চরিত্রে অভিনয়ের পর পেশাগত পরিচিতি এবং নতুন কাজের সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে যেসব মানসম্মত কাজের প্রত্যাশা করেছিলেন, এখন সেসব কাজের প্রস্তাব পাচ্ছেন। টিজার প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া তাঁকে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী করেছে।

সিফাত নুসরাত জানান, সিরিজটির অন্যান্য শিল্পীদের পরিচয় ধাপে ধাপে প্রকাশ করা হবে। প্রথম অধ্যায় পরিচালনা করেছেন নাজিরী সাগর। সিরিজটির গল্পের মূল চরিত্র ‘নীহারিকা সেন’ও সৃষ্টি করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মীর রাব্বি।

বর্তমানে ‘নীহারিকা সেন’-এর দ্বিতীয় অধ্যায়ের শুটিং নিয়ে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন সিফাত নুসরাত।

নির্মাতা নাজিরী সাগর বলেন, বাংলাদেশের নাটক বা ওয়েব কনটেন্টে নারী গোয়েন্দা চরিত্র খুব বেশি দেখা যায় না। তাঁর মতে, ‘নীহারিকা সেন’ সেই জায়গায় নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি বলেন, সিফাত নুসরাত কেবল পর্দায় উপস্থিতির জন্য নয়, অভিনয়, ব্যক্তিত্ব ও চরিত্র ধারণের দক্ষতার কারণেও এই ভূমিকায় আলাদা সম্ভাবনা দেখিয়েছেন। দর্শক সিরিজটি কীভাবে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘নীহারিকা সেন’ টিজার প্রকাশ, আলোচনায় সিফাত নুসরাত

আপডেট সময় ০৫:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬